ববিতে মাদকবিরোধী মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৩ PM
মাদকবিরোধী মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

মাদকবিরোধী মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মাদকবিরোধী মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কারসা ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এই দৌড়টি অনুষ্ঠিত হয়। যা বরিশাল শহরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রাস্তার মোড়ে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

৫ কিলোমিটারব্যাপি এই দৌড়ে প্রথম স্থান অধিকার করেন বাংলা বিভাগের শিক্ষার্থী সালমান। ২য় স্থান লাভ করেন গণযোগাযোগ  ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাজেদুল ইসলাম এবং ৩য় স্থান পান আইনের বিভাগের রিফাত। 

দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক, কারসা ফাউন্ডেশনের ব্যবস্থাপকসহ অনেকেই উপস্থিত ছিলেন। এতে ১ম স্থান অধিকারীকে ২৫০০, ২য় স্থান অধিকারীকে ১৫০০ এবং ৩য় স্থান অধিকারীকে ১০০০ টাকার চেকসহ প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সকল প্রতিযোগীকে সম্মাননা স্মারক সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রফেসর ড. এস এম ইমামুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ে অচিরেই অ্যাথলেটিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। ইতোমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত, ধুমপানমুক্ত, রাজাকারমুক্ত, র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি মাদকবিরোধী এমন প্রতিযোগিতার আয়োজন করায় কারসা ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950