আইইউবিএটিতে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৭ PM

© টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস্ এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি)  ডিবেটিং ফোরামের আয়োজনে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ২৪ ও ২৫ ফেব্রুয়ারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীদের সমন্বয়ে এ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটির উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি ইমদাদুল হক মিলন।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুন নূর তুষার এবং আইইউবিএটির কোষাধ্যক্ষ এবং ডিবেটিং ফোরাম অফ আইইউবিএটি-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সেলিনা নার্গিস। এসময়ে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণ।

অতিথিদের একাংশ

 

৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদদের মধ্যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট স্কুল ফাইনালে অংশগ্রহণ করে। পরে বিচারকগণ আদমজী ক্যান্টনমেন্ট স্কুলকে বিজয়ী বলে ঘোষণা করেন। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে কবি ইমদাদুল হক মিলন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950