কাল সারাদেশের সরকারি কলেজে ১ ঘন্টা কর্মবিরতি

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৩ PM
নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষের ওপর হামলা

নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষের ওপর হামলা © ফাইল ছবি

নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ  ড. আনোয়ারুল ইসলামের ওপর সন্ত্রাসীদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে আগামীকাল মঙ্গলবার দেশের সব সরকারি কলেজে একঘণ্টা কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। 

সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একঘন্টা এ কর্মবিরতি পালন করা হবে। তবে পাবলিক পরীক্ষা হচ্ছে এমন কলেজগুলো এ কর্মসূচির বাইরে থাকবে। সোমবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. আনোয়ারুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে  রোববার শিক্ষাবিদ ইনস্টিটিউটে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির  সভায় এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, সোমবার শিক্ষক নেতা আই কে সেলিমউল্লাহ খন্দোকার ও শাহেদুল খবির নরসিংদী সরকারি কলেজ পরিদর্শন করেন।

আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার সারা দেশের সব সরকারি কলেজে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একঘন্টা কর্মবিরতি পালন করা হবে। এ সময় কলেজগুলোতে অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করবেন শিক্ষকরা। তবে পাবলিক পরীক্ষা হচ্ছে এমন কলেজগুলোতে প্রতিবাদ কর্মসূচির পালিত হবে না। এছাড়া মঙ্গলবারের মধ্যে দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন সরকারি কলেজের শিক্ষক নেতারা।

প্রসঙ্গত, শনিবার দুপুরে অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের ওপর হামলা করে মুখোশধারী দুর্বৃত্তরা। এসময় অধ্যক্ষের ওপর নর্দমার ময়লা নিক্ষেপ করে এবং চেয়ার ছুড়ে মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। 

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950