বেরোবিতে বাণিজ্যমন্ত্রী

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যুবকদের কাজ করতে আহ্বান

২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৬ PM
বিশ্ববিদ্যালয়ে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৫ দিনব্যাপী যুব ক্যাম্পের উদ্বোধন

বিশ্ববিদ্যালয়ে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৫ দিনব্যাপী যুব ক্যাম্পের উদ্বোধন © টিডিসি ফটো

আগামী দিনের সমৃৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে কাজ করতে যুবকদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার দুপুর আড়াইটায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৫ দিনব্যাপী যুব ক্যাম্পের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী যুবসমাজকে আর্ত্ম-মানবতার সেবায় কাজ করার জন্য এগিয়ে আসতে বলেছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমনিভাবে সুখি-সমৃদ্ধ, দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে নিজের ঘুম হারাম করে দেশের সেবায় নিরলসপরিশ্রম কওে যাচ্ছেন তেমনিভাবে আজকের এই যুব সমাজকেও কঠোর পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে হবে। এসময় তিনি প্রত্যেক যুবককে দেশের জন্য ত্যাগী হওয়ার আহবানও জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এইচ এন আশিকুর রহমান এমপি ও ডিউক চৌধুরী এমপি।

রেডক্রিসেন্টের রংপুর জেলা ইউনিটের চেয়ারম্যান ছাফিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলীম, জেলা প্রশাসক এনামুল হাবীব, পুলিশ সুপার মিজানুর রহমান ও রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুর ইসলাম।

বক্তৃতা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

 

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950