চট্টগ্রাম কলেজ

স্মৃতিতে ভাসলেন এইচএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীরা

২২ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৫ PM
এক সঙ্গে চট্টগ্রাম কলেজের এইচএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরা

এক সঙ্গে চট্টগ্রাম কলেজের এইচএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরা © সংগৃহীত

দীর্ঘ দুই যুগ পর প্রিয় কলেজের তিন শতাধিক সহপাঠী এবং ও তাদের পরিবার-পরিজন নিয়ে কর্ণফুলীর তীরে স্মৃতিতে ভাসলেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের এইচএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে ক, খ, গ এবং মানবিক বিভাগের ঙ, চ বিভাগের সাবেকরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুক্রবার প্রথমবারের মতো এ মিলনমেলায় জড়ো হয়।

১৯৯৩-১৯৯৫ পর্যন্ত কলেজ ক্যাম্পাসে দাপিয়ে বেড়ানো শিক্ষার্থীরা এখন সমাজের নানাক্ষেত্রে প্রতিষ্ঠিত। কর্মব্যস্ত জীবনের ফাঁকে পুরনো বন্ধুদের দেখা মেলে সেই ‘কলেজ করিডোরে’। এদিন সকাল ৮টায় সবাই চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে জড়ো হয়।

পুনর্মিলনী আয়োজক বন্ধুরা সতীর্থদের স্বাগত জানায়। ঘণ্টাখানেকের বেশি সময় সবাই যেন সদ্য কৈশোর পেরোনো উচ্ছল তারুণ্যে ফিরে গেছে। এরপর সবাই দল বেঁধে কর্ণফুলীর তীরে চট্টগ্রাম বোটক্লাবের পৌঁছে।

ক্যাম্পাসে ঘোরাঘুরির রেশ নিয়ে স্মৃতির ভেলায় ভেসে বেড়ানো, আবেগ-অনুভূতির ভাগাভাগি, নিজেদের ফেমে বন্দী রাখাসহ আড্ডা-খুনসুটিতে মাতলেন সবাই।

সতীর্থ ও পরিবারের সদস্যদের জন্য রেজিস্ট্রেশন শেষে স্যুভেনিয়র বিশেষ স্মরণিকা ‘কলেজ করিডোর’ সংগ্রহ, স্মারক সামগ্রী, দিনভর ফর্দ মেনে খাবার পরিবেশনা, স্মৃতিচারণ, জাদু প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্রসহ নানা আয়োজন।

পুনর্মিলনীয় শেষে সতীর্থদের কথা অতীতের কথা গুলো, স্মৃতি গুলো/মনের মাঝে রাইখো, রাস্তা ঘাটে দেখলে আমায়, বন্ধু বইলাই ডাইকো! দিনভর স্মৃতিকাতর কণ্ঠে এভাবে-১৯৯৫ সালের পর অসাধারণ এক শুক্রবারের স্মৃতি। এসেছিলো অনেকে, ভেসেছিলো আনন্দে, গেয়েছিলো গান। যেনো ডেকেছিলো খুশির বাণ!!!

কলেজের এইচএসসি ৯৫ ব্যাচের কয়েকশ’ শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে তাজউদ্দীন আহম্মেদ, মুহাম্মদ আবু তাহের, মিজানুর রহমান, আদনান মাকিদ, এনামুল আজিম, মোহাম্মদ মাহবুবুল কাদের ও মেরী বর্ধনের অকাল মৃত্যু হলেও ২৪ পর পর এসে বন্ধুদের স্মৃতিতে অমলিন ছিল তারাও।

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950