জাবিতে ভোলা জেলা সমিতির সভাপতি মান্নান ও সম্পাদক আল-আমিন

২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫২ AM
জাহাঙ্গীরসগর বিশ্ববিদ্যালয়ের ভোলা জেলা সমিতির সভাপতি ও সম্পাদক

জাহাঙ্গীরসগর বিশ্ববিদ্যালয়ের ভোলা জেলা সমিতির সভাপতি ও সম্পাদক © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যায়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের ছাত্রকল্যাণমূলক সংগঠন “ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি” ২০১৮-২০১৯ সেশনের পূর্ণাঙ্গ কমিটিতে নতুন সভাপতি ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল মান্নান মুন্না এবং সাধারণ সম্পাদক বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আল-আমিন ফাহিম মনোনীত হয়েছেন। শুক্রবারের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

সংগঠনটিতে সহ-সভাপতি পদে ৫ জনকে মনোনীত করা হয়। এরা হলেন- রাফি ইসলাম (নৃবিজ্ঞান ৪৩), মোঃ ইমাম হোসেন (নৃবিজ্ঞান ৪৩), অনিক চন্দ্র (৪৩), সূমিতা রানী (প্রাণীবিদ্যা ৪৩), মারজান লামিয়া (বাংলা ৪৪)। যুগ্ম-সাধারন সম্পাদক পদে রয়েছেন ৪ জন- আরাফাত জোবায়ের (ফার্মেসি ৪৪), ফরিদ উদ্দিন (রসায়ন ৪৪), হুমায়ের জিদান (দর্শন ৪৪),সিনথিয়া পহেলী (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস)। সাংগঠনিক সম্পাদক পদে ৩জন- মাহমুদুল হাসান (আইন ও বিচার৪৫), আবির আহমেদ (গণিত ৪৫), সাইয়্যেদ নূর মোহাম্মদ(৪৫)।

এছাড়াও দপ্তর সম্পাদক সৌরিন দেবনাথ তূর্য (গণিত ৪৫), অর্থ বিষয়ক সম্পাদক হাসনাইন সাকিব (গণিত ৪৫), প্রচার বিষয়ক সম্পাদক সাকিব (আই বি এ ৪৫), ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক হিমেল (৪৫),পাঠাগার বিষয়ক সম্পাদক ফাতেমা (৪৫), সাহিত্য বিষয়ক সম্পাদক মিসির হাসনাইন (নাটক ও নাট্যতত্ত্ব ৪৬), ছাত্রী বিষয়ক সম্পাদক পূজা মজুমদার (সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন ৪৭), সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশিকুন নবী (অর্থনীতি৪৭), ক্রিড়া বিষয়ক সম্পাদক মামুনূর রশীদ ( ইতিহাস ৪৭), কার্যকরী সদস্য আবদুল্লাহ সাকী (দর্শন ৪৭), সুমাইয়া বিনতে ইউসুফ (আন্তর্জাতিক সম্পর্ক ৪৭), হিমিকা আমিন (নৃবিজ্ঞান ৪৭)।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আকবার হোসেন (নৃবিজ্ঞান বিভাগ) ও এ্যসিসটেন্ট প্রফেসর কামরুল হাসান (সরকার ও রাজনীতি বিভাগ)। ভোলা জেলার শিক্ষার্থীদের সম্প্রীতি রক্ষা, স্থানীয় ও জাতীয় স্বার্থে স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকে সংগঠনটি।

প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬