‘এভাবে চলতে থাকলে শিগগির সৌন্দর্য হারিয়ে ফেলবে জাবি’

২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১০ PM
জাবি ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

জাবি ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সপ্তম-ছায়ামঞ্চ এলাকায় ১০ ব্যাগ পলিথিনজাত উচ্ছিষ্ট সংগ্রহ করেছে পরিবেশ বিষয়ক সংগঠন-প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ (Nature Conservation Initiative-NCI)। সংগঠনটির মাসিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার এই পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে পলিথিনজাত উচ্ছিষ্ট সংগ্রহ করে। এসব পলিথিনজাত উচ্ছিষ্ট বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য অত্যন্ত বিরুপ প্রতিক্রিয়া বয়ে আনতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

জানা যায়, সংগঠনটির সপ্তম-ছায়ামঞ্চ এর আশপাশে পলিথিন, খাবারের প্লেট, প্লাস্টিকের গ্লাসসহ ১০ ব্যাগ বিভিন্ন ধরণের পলিথিনজাত দ্রব্য সংগ্রহ করে। প্রায় দুই ঘন্টাব্যাপী সংগঠনের প্রায় ৩০ জন সদস্য এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

এ ব্যাপারে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও জাবির প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনোয়ার হোসাইন তুহিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এভাবে চলতে থাকলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অচিরেই তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য অব্যাহত রাখতে ময়লার যথাযথ ব্যবস্থাপনা প্রয়োজন।

সংগঠনের সভাপতি রুবাইয়া আক্তার বলেন, সবুজ ক্যাম্পাসের সবুজ পরিবেশ ফিরিয়ে আনতে হলে যত্রতত্র ময়লা ফেলা পরিহার করতে হবে এবং প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। পরিবেশ বিষয়ক সংগঠনগুলোর পাশাপাশি অন্যান্য সংগঠনগুলোকেও আমরা এ ধরনের সতেচনতামূলক কার্যক্রমগুলোতে অংশগ্রহণের আহবান জানায়।

সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাইমুম বলেন, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এমন ক্যাম্পাস। কিন্তু দিন দিন এই সুন্দর ক্যাম্পাসকে হুমকির মুখে ঠেলে দিচ্ছি যত্রতত্র পলিথিন ফেলে। তাই ক্যাম্পাসের প্রকৃতিকে সুন্দর রাখতে এ ধরণের সচেতনতামূলক কার্যক্রমগুলো নিয়মিত করতে হবে। 

প্রসঙ্গত, সংগঠনটি প্রতি বছর ন্যাচার ফেস্ট এবং পরিবেশ বিষয়ক ভিন্নধর্মী কর্মশালা পরিচালনা করার জন্য বিখ্যাত। তাছাড়া সংগঠনটি নিয়মিতভাবে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে। এছাড়াও পরিবেশ সচেতনতা বিষয়ক যেকোনো উৎসব বা মেলায় (যেমন: পাখি মেলা, প্রজাপতি মেলা) অংশগ্রহণ করে থাকে।

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950