ক্লাস শুরু কাল অথচ হল বরাদ্দ নেই, ভোগান্তিতে নবীনরা

২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৬ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৮তম ব্যাচের (২০১৮-১৯ সেশন) ক্লাস শুরু ২৪ই ফেব্রুয়ারি রবিবার। অথচ প্রশাসনের গাফলতির কারনে এখনো পর্যন্ত নতুন শিক্ষার্থীদের হল বরাদ্দ দিতে পারেনি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। শিক্ষার্থীদের হল বরাদ্দ দিতে না পারায় আগত নতুন শিক্ষার্থী ও অভিভাবকগণ বিড়ম্বনা ও চরম ভোগান্তিতে পড়েছেন।

এ নিয়ে একজন অভিভাবক আলাউদ্দিন দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, ‘আমি বরিশাল থেকে গতকাল রাতে বের হয়েছি আমার ছেলেকে নিয়ে। সকালে জাহাঙ্গীরনগরে পৌঁছাই। বিশ্রাম নেওয়ারও সুযোগ পায়নি। অথচ আমরা এভাবে সকাল ৮টা থেকে রেজিস্টার বিল্ডিং এ বসে আছি প্রশাসনের কোন খবর নাই হল বরাদ্দ দেবার’।

আহমেদ নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (২০১৮-১৯ সেশন) ছাত্র তিনি জানান, তারা সেই সকাল থেকে রেজিস্টার বিল্ডিং এ বসে আছেন হলে যাওয়ার জন্য কিন্তু সে এখনো পর্যন্ত জানেনা তার কোন হলে বরাদ্দ হয়েছে।

আরেকজন অভিভাবক রফিকুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে আইন ও বিচার বিভাগে ভর্তি হয়েছে এটা অবশ্যই আমার জন্য সুখকর কিন্তু প্রশাসনের গাফলতির কারনে ময়মনসিংহ থেকে এসে রেজিস্টার বিল্ডিং এর সামনে বসে আছি হলের জন্য’।

এ ব্যাপারে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তারা একে অপরের ওপর দোষারোপ করতে ব্যস্ত।

খোঁজ নিয়ে জানা যায়, এ বছর বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০৩০ ছাত্র ছাত্রী ভর্তি করা হয়েছে, কিন্তু হলে আবাসন সংকটের কারনে এখনো ৪৬,৪৭ ব্যাচের শিক্ষার্থীরাই রুম পাইনি।

অন্যদিকে এ নিয়ে বেলা ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্ট হলের আবাসন সংকট ও হল বরাদ্দ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার দ্যা ডেইলি ক্যাম্পাস'কে বলেন, ‘এই যে ছাত্রদের হলের এলটমেন্ট নিয়ে ছাত্রদের ভোগান্তি এটার দায় প্রশাসনকেই নিতে হবে। প্রশাসন চাইলে হল এলটমেন্ট দুইদিন আগেই দিতে পারত তাহলে আজকে অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হত না’।

সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬