ডাকসু নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়বে কোটা আন্দোলনকারীরা

২২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৬ PM
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর © ফাইল ফটো

দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের প্রতিটি ছাত্র সংগঠনই এখন ব্যস্ত প্যানেল নিয়ে। স্বতন্ত্র ছাড়া বাকী দলগুলোর চোঁখ এখন কেন্দ্রের দিকে। অধিকাংশ সংগঠনই তাদের কেন্দ্রের ইচ্ছা মোতাবেক নির্বাচনে অংশ নেবে।

তবে, স্বতন্ত্রভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আজ শুক্রবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিষদের যুগ্ম আহবায়ক নুরুল হক নুর।

নুরুল হক বলেন, ‘আগামীকাল আমরা নিজেদের মধ্যে বসে প্যানেলের সিদ্ধান্ত নিব। যদি সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়, তাহলে আগামীকালই আমরা সংবাদ সম্মেলন করে প্যানেল ঘোষনা করব। যদি তা না হয়, তাহলে রবিবার প্যানেল ঘোষনা করব এবং রবিবারেই মনোনয়ন ফরম নেবো।’

এসময় স্বতন্ত্র প্যানেলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এককভাবে নির্বাচনে যাচ্ছি। তবে নির্বাচনের পরিবেশ ঠিক করা বা ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সবাই একসাথে আন্দোলন করব।’

তফসিল ঘোষণার পর নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে লিফলেট, ব্যানার, পোস্টার বিতরণ করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের মত শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে পাশে থাকার প্রতিশ্রুতিও দিচ্ছেন নেতারা।  প্রতিদিনই ক্যাম্পাসের কলা ভবন, কেন্দ্রীয় লাইব্রেরী, টিএসসি, কার্জন হলসহ গুরুত্বপূর্ণ জায়গায় প্রচারণা চালাচ্ছেন তারা।

আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence