বরিশাল বিশ্ববিদ্যালয়কে রাজাকারমুক্ত ঘোষণা উপাচার্যের

২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৬ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ র‍্যালি বের করা হয়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ র‍্যালি বের করা হয় © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়কে (ববি)  রাজাকারমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। আজ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও ওরিয়েন্টশন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি রাজাকারমুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাখ্যা করেন।

উপাচার্য বলেন, ১৭- ১৮ বছরের কোমলমতি একজন শিক্ষার্থী কিভাবে রাজাকার হয়? চেতনায় রাজাকার হয়। যারা আমাদের দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, আমার বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, তারাই রাজাকার।

তিনি গর্বের সঙ্গে বলেন, বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর ক্যাম্পাসকে রাজাকারমুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করতে পারেনি। কিন্তু আমি পেরেছি। এসময় তিনি বিশ্ববিদ্যালয়কে আবারো ধুমপানমুক্ত, মাদকমুক্ত, রাজাকারমুক্ত, র‍্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে পূর্ণব্যক্ত করেন। এছাড়া নবীন শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনাও দেন তিনি।

এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সূচনা করেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। পরে আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। উপাচার্যের নেতৃত্ব র‌্যালিটি ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

বিকেলে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রামচন্দ দাস, কর্নেল জি এম শরিফুল ইসলাম, ট্রেজারার ড. এ কে এম মাহাবুল ইসলাম, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মুহসিন উদ্দীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্টার ড. হাসিনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ঢাকার চকবাজারের আগুনে পুড়ে মারা যাওয়া ব্যাক্তিদের রুহের মাগফিরাতের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য ড. এস এম ইমামুল হক। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ড দল গান পরিবেশন করে।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা শুরু কবে, জানাল মন্ত্রণালয়
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রশক্তির নিন্দা
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে চাকরি, পদ ৭১, আবেদন শুর…
  • ২৩ এপ্রিল ২০২৬
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে সাংবাদিকের উপর ছাত্রদলের হাম…
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার পাম্পে লাঠি হাতে ভাইরাল ইউএনও শামীমা
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির সবচেয়ে ‘নান্দনিক’ গেস্টরুমটির  চার দেয়ালে লেখা হল ‘গু…
  • ২৩ এপ্রিল ২০২৬