হাবিপ্রবিতে দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশ

২২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২ AM

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বিতীয় অপেক্ষমান তালিকার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রথম অপেক্ষমান থেকে ভর্তির পর বিভিন্ন ইউনিটে প্রায় ৯৭টি আসন ফাঁকা রয়েছে। বুধবার (২০ ফ্রেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড.মো. সফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটের ১নং শিফটে মেধা থেকে ৪টি, শিফট -২ তে ১টি, শিফট-৩ তে ২টি, ‘বি’ ইউনিটের শিফট-১ এ মেধা থেকে ২টি, শিফট-২ এ ৩টি। ‘সি’ ইউনিটের শিফট-২ এ মেধা থেকে ২টি,মুক্তিযোদ্ধা কোটা থেকে ১টি। ডি’ ইউনিটের শিফট-১ হতে মেধায় ১৬ টি, মুক্তিযোদ্ধা কোটায় ১ টি, শিফট-২ হতে ১৫ টি। এফ’ ইউনিটের শিফট-১ হতে মেধায় ২৫ টি মুক্তিযোদ্ধা কোটায় ২ টি এবং শিফট-২ হতে মেধায় ১৯ টি। ‘জি’ ইউনিটে ৫টি আসন ফাঁকা আছে।

এছাড়াও বিভিন্ন বিভাগে যেসকল শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদের বিষয় ভিত্তিক মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশিত হয়েছে। কেউ মাইগ্রেশন বন্ধ করতে চাইলে আগামী ২৫ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার বরাবর দরখাস্ত দেয়ার জন্য বলা হয়েছে।

উল্লেখ্য যে, আগামী বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকল ইউনিটের অপেক্ষমান তালিকা হতে ভর্তি অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি থেকে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদে ক্লাস শুরু হবে। এ ছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (hstu.ac.bd) তে পাওয়া যাবে।

শাবিপ্রবি কর্মচারীদের মধ্যে ছাত্রশিবিরের উদ্যোগে ঈদসামগ্রী …
  • ১৪ মার্চ ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে হঠাৎ করে ‘সনদবিহীন সভাপতি’ নিয়োগের ভাবনা…
  • ১৪ মার্চ ২০২৬
সদরঘাটে যাত্রীর চাপ কমাতে বিশেষ লঞ্চ চালু হচ্ছে ২ ঘাটে, জেন…
  • ১৪ মার্চ ২০২৬
যশোরের যে মসজিদে ইতিকাফে বসেছেন ৯ দেশের ১৬০০ মুসল্লি
  • ১৪ মার্চ ২০২৬
জামায়াত-এনসিপি বাদ, ঈদে শাড়ি-থ্রি-পিস পাচ্ছেন বিএনপি জোটের …
  • ১৪ মার্চ ২০২৬
সামান্তা শারমিনের পাশে তাসনিম জারা
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081