চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

চকবাজারে নিহতদের সহমর্মিতায় ১ মিনিট নিরবতা পালন

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১১ PM

© টিডিসি ফটো

ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতের প্রতি সহমর্মিতা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচী পালন করা হয়। 

এসময় তারা বুধবার রাতে অগ্নিকান্ডে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেন চবি শাখা ছাত্রলীগের সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের অনুসারীরা।

এতে উপস্থিত ছিলেন, চবি শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল, সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আমির সোহেল, সাবেক উপ বিজ্ঞান সম্পাদক রাকিবুল হাসান দিনার, সাবেক উপ সাহিত্য সম্পাদক ইমাম উদ্দীন ফয়সাল, ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা

‘ফুয়েল লোডিং’ কী, রূপপুর থেকে কবে বিদ্যুৎ পাওয়া যেতে পারে?
  • ২৩ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬