সভাপতি মীম, সম্পাদক আজাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের বিতর্ক সংগঠন ফিলোসোফি ডিবেটিং ক্লাবের (ফিলডিসি) ২০১৯-২০ সেশনের জন্য ১৫ সদস্য বিশিষ্ঠ নতুন কমিটি গঠিত হয়েছে। বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী সপ্তর্ষি আহসান মীমকে সভাপতি এবং ৪৬ তম ব্যাচের রুদ্র আজাদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ক্লাস রুমে সদ্য সাবেক সভাপতি ও বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী মারুফ মোজাম্মেল এ কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তরা হলেন- সহ-সভাপতি (বিতর্ক) সাবিহা ইসলাম নূর, সহ-সভাপতি (প্রশাসন) আনিকা সুবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক)- মোহাম্মদ আশিকুর রহমান (নিশাদ), যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ)-মারুফা আলম ইফা, সাংগঠনিক সম্পাদক- অনিকা বিনতে আলী, কোষাধ্যক্ষ- মাহফুজুর রহমান, অনুষ্ঠান ও দপ্তর বিষয়ক সম্পাদক- মীর হাসিবুল হাসান রিশাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসাদ্দেক্কুর রহমান।
এছাড়া কার্যকরী সদস্য মনোনীত হয়েছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আতাহার ইশতিয়াক রাফিদ, আনিকা তাবাসসুম, চৈতী মন্ডল।
কার্যকরী সদস্য হলেন- বিতর্ক সংগঠনের সাবেক সভাপতি সারোয়ার হোসেন এবং মারুফ মোজাম্মেল এছাড়া প্রধান পৃষ্ঠপোষক দর্শন বিভাগের সভাপতি মোস্তফা নাজমুল মানছুর (তমাল) এবং ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন বিভাগের সহযোগী অধ্যাপক মো শওকত হোসেন।
এর আগে গত ২৬ নভেম্বর দূর্ঘটনায় নিহত দর্শন বিভাগের শিক্ষাথী মাহমুদ আশরাফ প্রান্তের স্মৃতিকে স্মরণ করে এক বিতর্কের আয়োজন করা হয়। এছাড়া কেক কেটে ফিলডিসির চতুর্থ প্রতিষ্ঠাবাষির্কী উদযাপন করা হয়।