তিতুমীর কলেজে নানা আয়োজনে একুশ উদযাপন

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৯ PM
শহীদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ

শহীদ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় সরকারি তিতুমীর কলেজে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে একুশের প্রথম প্রহরে কলেজের শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আশরাফ হোসেন এবং উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানা। এরপরই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যথাক্রমে তিতুমীর কলেজে শাখার ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল, সভাপতি রিপন মিয়া এবং তিন হলের শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে কলেজের প্রশাসনিক ভবন ও হলগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি)  সকালে কলেজের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, তিতুমীর কলেজ বিএনসিসি, তিতুমীর কলেজ রোভার স্কাউট, তিতুমীর কলেজ বির্তক ক্লাব, সাধারণ শিক্ষার্থীরা এবং সর্বস্তরের মানুষ। এছাড়াও  সকাল ৮টা ২০ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) এর সদস্যরা। সকাল সাড়ে ৮টায় তিতুমীর কলেজ ক্যাম্পাসের মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে খতমে কুরআন পাঠ এবং দোয়া অনুষ্ঠিত হয়।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান

 

এরপরই শুরু হয় দ্বিতীয় পর্বের আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আশরাফ হোসেন এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানা।

অনুষ্ঠানে ভাষা আন্দোলন এবং এর পটভূমি সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এ সময় তিনি নতুন প্রজন্মেকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার তাগিদ দেন।

শহীদ দিবসে আলোচনা সভার একাংশ

 

এছাড়াও তিনি একুশে ফেরুয়ারি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়াদের মধ্যে পুরস্কার তুলে দেন। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খন্দকার। দ্বিতীয় স্থান অধিকার করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাবিয়া জাফর এবং তৃতীয় স্থান অর্জন করেন ব্যবস্থাপনা চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ ।
প্রতিযোগিতার বিষয় ছিল শিশুর মানসিক বিকাশে মাতৃভাষা।

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950