কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১১ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন © টিডিসি ফটো

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার। দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার সঙ্গে ভাষা শহীদদের স্মরণ করা হয়।

বুধবার রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বুকে কালো ব্যাজ ধারণ করে র‌্যালী নিয়ে শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। এরপর রাত ১২ টা ০১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়।

বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সবাইকে নিয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চেীধুরী ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের। এ ছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা পরিষদ, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয়ের হলসমূহ, শাখা ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস), কর্মচারী সমিতি, বিএনসিসি ও রোভার স্কাউটসহ বিভিন্ন সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনগুলো শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়। এর আগে রাত সাড়ে ১১টায় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চস্থ করা হয়।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬