আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে জবি’র শ্রদ্ধাঞ্জলি

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৩ PM

© টিডিসি ফটো

‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি (জবিকস), কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতি পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, দিবাগত রাত ১২.০১ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে উপাচার্যের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ স্ব-স্ব ব্যানার নিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

এ ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি (জবিকস), জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট, রেঞ্জার ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটস গ্রুপ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, উদীচী শিল্পীগোষ্ঠী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ অন্যান্য সংগঠনের পক্ষে থেকে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬
অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬
সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬