বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বশেমুরবিপ্রবি’তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:২২ PM

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতভাষা দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও গোপালগঞ্জ কেদ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও একাডেমিক ভবনে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য রাখেন- জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম এ সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর বি.কে বালা, প্রাণী সম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন বিভাগের প্রফেসর ড. গোলাম শাহী আলম, আইন অনুষদের ডীন মোঃ আবদুল কুদ্দুস মিয়া,  ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, প্রভাষক শামীমা আক্তার, এমদাদুল হক, সহকারী জনসংযাগ কর্মকর্তা নূরুন নাহার, শিক্ষার্থী শোয়েব দাশ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সর্বক্ষত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন, মাতৃভাষার গুরুত্বের কথা তুলে ধরে বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে হলে আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে হবে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে রাত ১২টা ০১ মিনিটে ক্যাম্পাসের শহীদ মিনারে ও পরে গোপালগঞ্জ কেদ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় পরিবার।

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950