বরিশাল বিশ্ববিদ্যালয়ে অমর একুশে উদযাপন

২১ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩১ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা দিবস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাতৃভাষা দিবস

শোক র‌্যালি, পুস্পস্তক অর্পন ও আলোচনা সভাসহ নানা আয়োজনে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার এসব কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের নেতৃত্বে একটি শোক র‍্যালি বের করা হয় সকাল ৯ টায়। যা ক্যাম্পাস ও ক্যাম্পাস সংলগ্ন মহাসড়ক ঘুরে শহীদ মিনারে এসে শেষ হয়। এতে বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করার মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এতে সবগুলো বিভাগ, আবাসিক হলের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে। সবশেষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950