জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

মোটরসাইকেলের চাবি না দেয়ায় মধ্যরাতে শিক্ষার্থীকে মারধর

২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:২৬ PM

© ফাইল ফটো

মোটরসাইকেলের চাবি না দেওয়ায় মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে মওলানা ভাসানী হলের আবাসিক আট ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে হলটিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের শিকার আহসান হাবিব অভিযুক্তদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগকারী মোহা. আহসান হাবিব গণিত বিভাগ ৪৪ তম ব্যাচের ও মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী। 

অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী রুমি আল মেহেদী, পদার্থ বিজ্ঞান বিভাগের মেহেদী জয়, প্রাণ রসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ইমরান হাসান হৃদয়, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ইহসান নাঈম ও আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের মেহেদী হাসান ও অর্থনীতি বিভাগের মোস্তফা শাহীন। এরা সবাই মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী। তবে অভিযুক্ত বাকি দু’জনের পরিচয় জানা যায়নি।

অভিযোগপত্রে আহসান হাবিব উল্লেখ করেন, ‘আমি মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী। গত দেড় বছর ধরে আমি হলে অবস্থান করছি। কিন্তু গতকাল (মঙ্গলবার) রাত ২টার সময় হঠাৎ একটি মোবাইল নম্বর থেকে কল আসে। তাৎক্ষণিক আমার বাইকের চাবি নিয়ে হল গেটে যেতে বলা হয়। আমি না যাওয়ার কথা বললে এক জুনিয়র ছাত্রলীগ কর্মীকে আমার রুমে পাঠায়। তখনও আমি চাবি দেই নাই। পরবর্তীতে রাত তিনটার দিকে উল্লেখিত ছাত্রলীগ কর্মীরা আমার রুমের দরজায় এসে লাথি মারতে থাকে। এমতাবস্থায় আমি দরজা খুললে অতর্কিত মারধর করে হল থেকে বের করে দেয়।’

তিনি আরো উল্লেখ করেন, ‘মারধরের সময় কয়েকজন সংবাদকর্মী আমাকে রক্ষা করতে আসলে ছাত্রলীগ কর্মীরা তাদেরকে মারতে উদ্যত হয়।’ এছাড়া গত ১৭ই ফেব্রুয়ারি হলটির ৩০২ নং কক্ষে স্বপ্ন জামান (জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, ৪৪ ব্যাচ) নামে এক ছাত্রলীগ কর্মী তাকে মারধর করে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন।

এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। যেহেতু এটা হলের বিষয় এজন্য আমি হল প্রভোস্টকে অবহিত করেছি। হল প্রশাসন ব্যবস্থা নেবে। হল প্রশাসন আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করবো।’

শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, বিষয়টি সম্পর্কে আমি জানি না। তবে ছাত্রলীগের কেউ এরকম কোন ঘটনার সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলকে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950