বাংলাকে সঠিকভাবে ধারণ-লালন-চর্চার আহ্বান চবি উপাচার্যের

২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৬ PM
চবিতে প্রদর্শনী ঘুরে দেখছেন উপাচার্য

চবিতে প্রদর্শনী ঘুরে দেখছেন উপাচার্য © টিডিসি ফটো

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাদুঘরে আয়োজিত ৯ দিনব্যাপী একুশের সংকলন ও দেশে দেশে বর্ণমালা’র প্রদর্শনী শুরু হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক  ড. মো. সেকান্দর চৌধুরী। প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পর্যন্ত।

উপাচার্য মাতৃভাষা বাংলা প্রতিষ্ঠায় ১৯৫২ সালের ২১ ফ্রেব্রুয়ারি জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে বাংলাদেশই একমাত্র দেশ, যেখানে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে নিজেদের জীবন দিয়েছে বাঙ্গালিরা। তাই আমাদের মাতৃভাষা বাংলাকে সঠিকভাবে হৃদয়ে ধারণ-লালন ও চর্চার মাধ্যমে সর্বস্তরে বাংলাভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশ্ব দরবারে বাংলা ভাষাকে সঠিকভাবে উপস্থাপন করতে পারলেই ভাষা শহীদদের প্রতি সত্যিকারের ভালোবাসা ও সম্মান প্রদর্শন পূর্ণতা পাবে।

তিনি বলেন, এই ধরণের প্রদর্শনী আমাদের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে বাংলাভাষা ও এর ইতিহাস সঠিকভাবে অনুধাবন করে নিজেদের সমৃদ্ধ করতে অনুপ্রেরণা যোগাবে। পাশাপাশি দেশের ভাষা-সাহিত্য-সংস্কৃতির বিকাশে অনন্য ভূমিকা রাখবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। উপাচার্য ৯ দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীর সফলতা কামনা করে ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন।  এসময় তিনি অতিথিদের সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন।

অনুষ্ঠানে চবি জাদুঘরের পরিচালক অধ্যাপক ড. ভূঁইয়া ইকবাল, চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আমাতুল লায়লা জামান, চবি ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মাইনুল হাসান চৌধুরীসহ শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬