বিজিবির গুলিতে ছাত্র হত্যা: দোষীদের শাস্তির দাবি কুবি শিক্ষার্থীদের

২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪৯ PM
মানববন্ধনে কুবি শিক্ষার্থীরা

মানববন্ধনে কুবি শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বিজিবির ফাঁকা গুলিতে কিশোর ছাত্রসহ ৩ জন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। উত্তরবঙ্গ ছাত্র পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট সংলগ্ন কাঁঠাল তলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সজল মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুন নবী, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার বহরমপুর গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ভারতীয় চোরাচালানকৃত গরু সন্দেহে এক কৃষকের ৬ গৃহপালিত গরু জব্দ করা নিয়ে বিজিবির সাথে গ্রামবাসীর দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে বিজিবি সাধারণ জনগণের উপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করলে ঘটনাস্থলে ১২ বছর বয়সী এক কিশোর ছাত্রসহ ১ জন শিক্ষক, ১ জন কৃষক নিহত হন এবং ১৫ জন সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬