জাবিতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে মানববন্ধন শিক্ষার্থীদের

২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৫ PM
র‍্যাগিং বন্ধের দাবিতে আজ বুধবার মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীরা

র‍্যাগিং বন্ধের দাবিতে আজ বুধবার মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীরা © টিডিসি ফটো

‘চল যাই যুদ্ধে, র‍্যাগিং এর বিরুদ্ধে' এই স্লোগানকে ধারণ করে র‍্যাগিং বন্ধের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র-ছাত্রীরা। আজ বুধবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘অমর একুশে’ ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা ‘র‍্যাগিংকে না বলুন’, ‘র‍্যাগিং হল মানসিক হেনস্তা’, ‘আমাদের ক্যাম্পাসে র‍্যাগিং চাইনা’, ‘র‍্যাগিং হলো নিপীড়ন, বন্ধু গড়ার রাস্তা নয়’ ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।

মানববন্ধনে উপস্থিত বিভাগের ৪৭তম ব্যাচের পক্ষ থেকে অধরা মাধুরী দাস বলেন, ‘অনেকেই মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানেই র‍্যাগিং। আমাদের এই প্রথা ও ধারণাকে শেষ করে দিতে হবে।’

৪৬তম ব্যাচের পক্ষে খায়রুল কবির নবেল বলেন, ‘অনেক সময় আমরা ভ্রাতৃত্ববোধ দেখাতে গিয়ে অতিরিক্ত করে ফেলি। আমরা আমাদের বিভাগে র‍্যাগিং এর শিকার হয়নি এবং জুনিয়রদেরও সেটার সম্মুখীন করায়নি। আমরা চাই যে, আমাদের জুনিয়ররাও এরকম কাজ থেকে বিরত থাকবে। র‍্যাগিং এবং শাসন এই দুইটার মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে।’

বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী অপরাজিতা মিত্র বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সবাই একটা স্বপ্ন নিয়ে আসে, কিন্তু সে স্বপ্নটাকে বাস্তবায়ন করার ব্যবস্থা রাখা হচ্ছে না, অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে র‍্যাগিংয়ের কারণে। আমরা চাইনা ভবিষ্যতে আর কোন শিক্ষার্থী র‍্যাগিংয়ের কারণে তার স্বপ্ন থেকে দূরে সরে যাক।’

এ কর্মসূচির বিষয়ে যোগাযোগ করা হলে লোকপ্রশাসন বিভাগের সভাপতি ডঃ জেবউন্নেছা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ নেতৃত্ব তৈরী করে। র‍্যাগিংয়ের বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগকে বিশেষ করে ৪৭তম ব্যাচের শিক্ষার্থীদের এ প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানায়। আমরা চাই, বিভাগের সকল শিক্ষার্থীদের মাঝে সুন্দর সম্পর্ক বজায় থাকুক।’ কিন্তু সেটা হেনস্তার মাধ্যমে নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা লোকপ্রশাসন বিভাগেও র‍্যাগিং বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহন করব। কোন শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ আসলে যথাযথ তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করার পাশাপাশি বিভাগেও ব্যবস্থা নেব।’

সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬
দেশে স্বর্ণের দামে বড় পতন
  • ০৬ এপ্রিল ২০২৬