জবিতে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২ জন © টিডিসি ফটো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মামলা দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। সোমবার উল্লেখিত চার ছাত্রলীগ নেতা ছাড়াও অন্তত আরো ১শ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা রেখে মামলাটি করা হয়েছে। কোতোয়ালী থানার উপ পরিদর্শক খালিদ শেখ বাদী হয়ে মামলাটি করেন।
আসামীরা হলেন— জবি ছাত্রলীগের কর্মী তরিকুল ইসলাম রিমন ওরফে ছোট তরিকুল, কামরুল ইসলাম, বিদ্রোহী গ্রুপের ছাত্রলীগ নেতা হাসান আহমেদ খান ও অপরজন ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি আশরাফুল ইসলাম টিটন।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মশিউর রহমান সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সহযোগিতায় ক্যাম্পাসে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— জবি বাংলা বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী নাঈম আল অদম্য, রসায়ন বিভাগের ১৩তম ব্যাচের আবু সায়েম । এসময় হাতুড়ি, লোহার রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে লালবাগ বিভাগের ডিসি ইব্রাহীম খান বলেন, পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা না বলে ক্যাম্পাসে যায় না। তারপরও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা নিয়েছি আমরা।
আরো দেখুন: জবিতে ছাত্রলীগের দিনভর সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৪০