চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চবিতে দেশীয় অস্ত্র
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলার ঝুপড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝুপড়ির একটি দোকানের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কাউকে আটক করা হয়নি।
অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, একটি গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিনা করা হয়েছে। এতে বেশ কিছু দেশীয় অস্ত্র পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী যে কোন সময় যে কোন জায়গায় এই ধরনের বিশেষ অভিযান পরিচালনা করতে পারে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আক্তারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে কলা ভবনের ঝুপড়ির একটি দোকানের সামনে এসব দেশীয় অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছি আমরা। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।