কাল শুরু চবির মাসব্যাপী বিতর্ক কর্মশালা

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২৭ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

যুক্তিভিত্তিক তরুণ প্রজন্ম গড়ে তোলার প্রয়াসে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আগামীকাল সোমবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসব্যাপী এক বিতর্ক কর্মশালা। চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) পঞ্চদশ বিতর্ক ও পাবলিক স্পীকিং নামে মাসব্যাপী এ কর্মশালা চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত।

প্রতিষ্ঠা লগ্ন থেকে বিতর্কের প্রচার এবং প্রসারে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে আসছে সংগঠনটি। রবিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। চবির সাংবাদিক সমিতির কার্যালয়ে সংগঠনটি এ সংবাদ সম্মেলন করে।

সিইউডিএস সভাপতি হিমাদ্রি শেখর নাথ লিখিত বক্তব্যে বলেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই কর্মশালার উদ্বোধন করবে চবি উপাচার্য অধ্যাপক ড.ইফতেখার উদ্দীন চৌধুরী। পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠানে সিইউডিএস এর সাবেক মডারেটর ভাষাবিজ্ঞানী ড. মাহবুবুল হকে দেয়া হবে সংবর্ধনা। তিনি এ বছর গবেষণায় একুশে পদক পেয়েছেন।

কর্মশালায় বাংলা ও ইংরেজি বিতর্ক এবং পাবলিক স্পিকিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হবে একই সাথে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি বিতর্ক এবং পাবলিক স্পিকিং এর উপর তিনটি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

এই কর্মশালায় ‘মাইগ্রেশন, রিফিউজি এবং ডায়াস্পোরা’ বিষয়ে ক্লাস নিবেন সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড.ফরিদ উদ্দিন আহমেদ, সংবিধান, মানবাধিকার ও বাংলাদেশের আইনি ব্যবস্থা' বিষয়ে ক্লাস নিবেন সিইউডিএস মডারেটর ও আইন অনুষদের ডীন অধ্যাপক এবিএম আবু নোমান। উচ্চারণ ও যোগাযোগ' এর উপর ক্লাস নিবেন ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য।

এছাড়া পাবলিক স্পিকিং ও উপস্থাপনায় প্রশিক্ষণ প্রদান করবেন 'টেন মিনিট স্কুল' এর সাবেক প্রধান নির্দেশক, 'ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম' এর ডেপুটি ম্যানেজার, ঢাবির সাবেক নন্দিত বিতার্কিক সাকিব বিন রশীদ। বাংলা বিতর্কের প্রশিক্ষণ প্রদান করবে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) এর যুগ্ম সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক জিহাদ আল মেহেদী। ইংরেজী বিতর্কের প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ ডিবেট কাউন্সিল (বিডিসি) চেয়ারপার্সন, ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি বাংলাদেশ ডিবেট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ফারদিন আমিন।

আগামী ১৮ মার্চ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই বিতর্ক কর্মশালার সমাপ্তী ঘটবে। অনুষ্ঠানে কর্মশালায় যুক্ত হওয়া শিক্ষার্থীদের অংশগ্রহনের মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। কর্মশালায় অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ প্রত্যেক অংশগ্রহণকারীকে উপাচার্য স্বাক্ষরিত সনদ প্রদান করা হবে।

এবারের কর্মশালায় প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকবে দৈনিক কালের কন্ঠ, দ্য ডেইলি স্টার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) ও এশিয়ান টিভি। সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন সুজনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাকসুর উদ্যোগে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী নাট্য সন্ধ্যা অ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত হলো যুক্তরাষ্ট্রে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, হাইকো…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬