আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চবিতে নানা কর্মসূচি

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৭ PM

© সংগৃহীত

মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে-২১ ফেব্রুয়ারি বাদ ফজর বিশ্ববিদ্যালয় মসজিদসমূহে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা ও অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা।

ঐদিন প্রশাসনিক ভবন ও হলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সোয়া আটটায় চবির জিরো পয়েন্ট ‘স্মরণ’ চত্বর থেকে প্রভাত ফেরি শুরু হয়ে চবি কেন্দ্রীয় শহীদ মিনার এসে শেষ হবে। সকাল সাড়ে আটয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ। এরপর শোক র‌্যালি শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে যাওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এর পর শুরু হবে আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

ঢাকায় আজ বাড়তে পারে দিনের তাপমাত্রা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
জাকসুর উদ্যোগে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী নাট্য সন্ধ্যা অ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানে বোমা ও বন্দুক হামলা, নিহত ১৯৩
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত হলো যুক্তরাষ্ট্রে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, হাইকো…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬