সনাতন ধর্মের জন্য পৃথক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান দাবি

১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৮ PM
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন ব্রাহ্মণ সংসদের নেতারা

জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন ব্রাহ্মণ সংসদের নেতারা © সংগৃহীত

সমাজের শিক্ষা-দীক্ষা, সামাজিক ও ধর্মীয় উন্নয়নে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার জন্য পৃথক সনাতন ধর্মীয় উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের পক্ষ থেকে সরকারকে তাদের কয়েকটি উদ্দেশ্য বাস্তবায়নে সহযোগী মনোভাব প্রকাশের আহ্বান জানানো হয় বক্তারা।

তারা বলেন, দেশের সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পণ্ডিত নিয়োগ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ সনাতন ধর্মীয় উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, বর্তমান সংস্কৃত টোল চতুষ্পাঠী ও কলেজে নিয়োজিত শিক্ষকদের মাসিক বেতন বৃদ্ধি করতে হবে।

শত শত বছর পূর্বে রাজা বল্লাল সেনের শাসনামলে ভারতবর্ষে ব্রাহ্মণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বলে মন্তব্য করে বক্তারা বলেন, এরপর থেকেই শুধুমাত্র ব্রাহ্মণদের নিয়ে কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বলে আমাদের জানা নেই বা কোনো তথ্য-প্রমাণ নেই। সনাতন ধর্মালম্বীদের কল্যাণে বাংলাদেশ আমরা ব্রাহ্মণ সম্মেলন করতে সক্ষম হয়েছি।

সংবাদ সম্মেলনে সমাজের শিক্ষা-দীক্ষা, সামাজিক ও ধর্মীয় উন্নয়নে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখায় এদেশের জনগণ ব্রাহ্মণ সম্প্রদায়কে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছে বলে দাবি করেন বক্তারা। পৃথিবীর অন্যান্য দেশে যখন মানুষ উশৃঙ্খল জীবন যাপন করত, তখন ব্রাহ্মণরা বিভিন্ন জায়গায় সংস্কৃত কলেজ, মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করে সারা বিশ্বকে শিক্ষার আলোয় আলোকিত করতে ব্রতী ছিল।

এসময় অষ্টম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক সংস্কৃতি শিক্ষা ব্যবস্থার প্রচলনসহ সংস্কৃত ভাষা চর্চা এবং সনাতন ধর্মাবলম্বীদের দেব-দেবীর পূজা ব্রাহ্মণ করবেন। সেই সঙ্গে মন্দিরের পুরোহিতদের সরকারি কোষাগার থেকে সম্মানী প্রদান ও মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের সভাপতি নিরঞ্জন ভট্টাচার্য, মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, উপদেষ্টা জীবন লাল গোস্বামী, প্রেসিডিয়াম সদস্য সুব্রত চক্রবর্তী, অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, নির্বাহী সভাপতি অসিত কুমার মুকুটমণি, সিনিয়র সহ-সভাপতি সাগর কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা আরো দাবি করে, সংস্কৃত শিক্ষা ব্যবস্থা বিলুপ্তির ফলে সনাতন ধর্মাবলম্বীদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের শাশ্বত ধর্মগ্রন্থ শুদ্ধরূপে চর্চা করতে পারছি না। এর ফলে সনাতন ধর্মাবলম্বীদের সন্তানরা আজ ধর্মবিমুখকতায় পরিণত হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

বিইউএফটিতে ১২ দিনব্যাপী ভর্তি মেলা শুরু 
  • ১৫ নভেম্বর ২০২৬
‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি ডাক্তারকে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950