কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ের জমকালো কার্নিভাল

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৮ PM
কার্নিভাল অনুষ্ঠানে অতিথিরা

কার্নিভাল অনুষ্ঠানে অতিথিরা © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে চার দিনব্যাপী মার্কেটিং কার্নিভালের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটোরিয়ামে মার্কেটিং সামিটের মাধ্যমে এ আয়োজনের পর্দা নামে। যার পর্দা উঠেছিল গত ১১ ফেব্রুয়ারি।

কার্নিভালের আহবায়ক ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোলাইমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের চ্যেয়ারম্যান মো. সবুর খান, সম্মানিত অতিথি ছিলেন বার্ডের মহাপরিচালক ড. মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, গ্রামীনফোন (চট্টগ্রাম ) সার্কেল মার্কেটিংয়ের প্রধান মুহাম্মদ রিজওয়ান চৌধুরী, গোল্ড সিলভার লিমিটেডের চ্যেয়ারম্যান প্রফেসর মো. ফারুক আহমেদ, বাংলাদেশ ভোজ্য তেল লিমিটেডের মার্কেটিং ম্যানেজার ফয়সাল মাহমুদ, প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেডের জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার রায়, সেভেন রিংস সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আতিক আকবর, প্রাণ আরএফএল গ্রুপ সিনিয়র ব্রান্ড ম্যানেজার শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভাগটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

মার্কেটিং কার্নিভালের চার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কেস প্রতিযোগিতা, বসন্ত উৎসব, কনসার্ট, ফটো সেশন, উপাচার্যের সাথে স্বাগত মিটিং, কর্পোরেট ডিনারসহ বিভিন্ন আয়োজন।

বিইউএফটিতে ১২ দিনব্যাপী ভর্তি মেলা শুরু 
  • ১৫ নভেম্বর ২০২৬
‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি ডাক্তারকে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950