চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

হাটহাজারী স্টুডেন্টস ফোরামের দুইযুগ পূর্তি উৎসব

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৩০ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্টস ফোরাম’র দুই যুগ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় চবির সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

এসময় চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী অতিথিবৃন্দকে সাথে নিয়ে কেক কেটে সংগঠনের দুই যুগ পূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং চবি প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার উন্মুক্ত স্থান। শিক্ষার্থীরা নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে এসকল সৃজনশীল কর্মকান্ডে যতবেশি সম্পৃক্ত করতে পারবে তারা ততবেশি লাভবান হবে।

তিনি বলেন, হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্টস ফোরাম এতদঞ্চলের একটি পুরানো এবং ঐতিহ্যবাহী সংগঠন। অতীতেও যারা এই সংগঠনের নেতৃত্বে ছিলেন তারা তাদের মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে এ সংগঠনের উন্নয়নে ভূমিকা রেখে গেছে। সংগঠনের বর্তমান নেতৃবৃন্দকে তাদের পূর্বসূরীদের এ ধারাবাহিকতা রক্ষায় সচেষ্ট হতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন সূচকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। চবির বর্তমান উপাচার্যের সুযোগ্য নেতৃত্বে বিশ্ববিদ্যালয় জ্ঞান-গবেষণায় এগিয়ে চলেছে।এ ধারা অব্যাহত থাকলে আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে নাম লেখাবে। পরে তিনি সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন। 

অনুষ্ঠানের উদ্বোধক চবি উপাচার্য ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যদের উদ্দেশ্যে বলেন, হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্টস ফোরামের সদস্যরা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ তাদের এলাকায় এই বিশ্ববিদ্যালয়। সুতরাং এ বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের দায়িত্বও অনেক বেশি।

চবি উপাচার্য বলেন, হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্টস ফোরাম এ অঞ্চলের একটি সুসংগঠিত সংগঠন। এই সংগঠনের মর্যাদা-সুনাম অক্ষুন্ন রাখতে তাদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিশেষকরে বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় সেদিকে তাদেরকে সজাগ থাকতে হবে। পরে উপাচার্য ফোরামের সার্বিক সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শামীম, ফোরামের সাবেক সভাপতি মোহাম্মদ রাশেদ চৌধুরী, মোহাম্মদ সাকাওয়াত হোসেন এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল চৌধুরী। ফোরামের সাধারণ সম্পাদক মো. তায়েব ইকবাল চৌধুরী ও সদস্য সায়কা রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিইউএফটিতে ১২ দিনব্যাপী ভর্তি মেলা শুরু 
  • ১৫ নভেম্বর ২০২৬
‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি ডাক্তারকে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
জানুয়ারির শুরুতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, এইচএসসি সাপ্ল…
  • ১৫ নভেম্বর ২০২৬
২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950