আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইবিতে বইমেলা

১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৯ PM
শহীদ মিনার, ইবি

শহীদ মিনার, ইবি

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। কর্মসূচীর মধ্যে তিন দিনব্যাপী বইমেলা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখ্যযোগ্য।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার রাশেদুজ্জামান খান স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।

তথ্য মতে, ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অনুষদ ভবনের পাশে তিন দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বইমেলায় বিভিন্ন ধরণের স্টল থাকবে।

আলোচনা সভার প্রথমদিন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হাসান আজিজুল হক।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়াররি) আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং প্রধান আলোচক হিসেবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর শামসুজ্জামান খান।

২১ ফেব্রুয়ারি আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল খালেক।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২০ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল এবং রাত পৌনে ১২টায় শোক র‌্যালি বের করা হবে।

এরপর রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হবে। পুস্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।

এছাড়া ২১ ফেব্রুয়ারি সকাল ৯ টায় প্রশাসন ভবন চত্বরে এবং হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।

আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউএফটিতে ১২ দিনব্যাপী ভর্তি মেলা শুরু 
  • ১৫ নভেম্বর ২০২৬
‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি চিকিৎসককে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950