ঢাবিকে পরিচ্ছন্ন রাখতে চায় দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল

১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০৭ PM
দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন

দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে দক্ষিণ কোরিয়ার পরিবেশ বিষয়ক সংগঠন ‘নেচার প্লাসর’র ১১ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন জাং জাহি, লি স্যাংহিয়ন, এ এইচ এন এহিয়ং, কিম সেহি, কিম ইউজিন, ক্যাং সু জাং, জো ইয়ং হুন, লি ডেরি অং, ক্যাং জিয়ন, সিও মিকিয়াং এবং কিম ইউন।সাক্ষাৎকালে তারা বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ বিষয়ক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬