লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমিতে পুরস্কার বিতরণ

১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:৪২ PM
পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পুরস্কার বিতরণ অনুষ্ঠান

লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমিতে বার্ষিক মিলাদ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একাডেমিক ক্যাম্পাসে এ আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল এমপি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন হায়দর, পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল বাশার, নজরুল ইসলাম ভুলু, অ্যাডভোকেট নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের নতুন প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য বহুমুখী কর্মসূচী গ্রহণ করেছে বর্তমান সরকার। এসব কর্মসূচী বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকল শ্রেণি পেশার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন। এছাড়াও শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শিষ্টাচার শেখানোর জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তারা।

পরে বার্ষিক মিলাদ ও দোয়া শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এরআগে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির ৪তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি শাহজাহান কামাল। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এ ভবনটি বাস্তবায়নে কাজ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউএফটিতে ১২ দিনব্যাপী ভর্তি মেলা শুরু 
  • ১৫ নভেম্বর ২০২৬
‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি চিকিৎসককে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950