জাতীয় বিশ্ববিদ্যালয়
© লোগো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। এদিন বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। বুধবার বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী-প্রাথমিক আবেদন নিশ্চয়ন হয়েছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি; মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি; ভর্তি বাতিল করেছে, সে সকল প্রার্থী ২য় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে এ সংক্রান্ত সকল তথ্য জানা যাবে।