বাসন্তী উৎসবে মেতেছে ইসলামী বিশ্ববিদ্যালয়

১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৩ PM
বাসন্তী উপলক্ষ্যে ইবিতে র‌্যালী

বাসন্তী উপলক্ষ্যে ইবিতে র‌্যালী

আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন, পহেলা ফাল্গুন। ফাল্গুন আসলেই দোলা লাগে মানুষের মনে। রঙিন হয়ে ওঠে সে মন। চলে বসন্তকে বরণ করার নানা আয়োজন। প্রকৃতির বিচিত্র রূপের মত সকলে নিজেকে সাজিয়ে নিতে চায়। আর এ জন্যই বসন্ত বরণের প্রস্তুতি কম বেশী সবার মাঝে দেখা যায়।

তেমনিভাবে নানা আয়োজনে বসন্ত বরণ উৎসবে বর্ণিল হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বসন্তকে বরণ করে নিতে বুধবার (১৩ ফেব্রুয়ারী) জমকালো অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। সকাল ১১টায় অনুষদ ভবনের সামনে থেকে বাঙালির ঐতিহ্য হলুদ শাড়ি এবং পাঞ্জাবী পরে বর্ণাঢ্য বাসন্তি শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদ ভবনের পাশে অবস্থিত বাংলা মঞ্চে গিয়ে মিলিত হয়।

এরপর বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে বাংলা মঞ্চে বাসন্তী আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান।

IU PIC  (4)

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ রতন, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. রবিউল হোসেন, অধ্যাপক ড. রশিদুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, ড. তপন কুমার রায়, ইয়াসমিন আরা সাথি, প্রক্টর (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান প্রমূখ। আলোচনা সভা শেষে দুপুর দেড়টার দিকে বিভাগের শিক্ষার্থী অনি আতিকুর রহমান এবং ইতির যৌথ সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ রতন, অধ্যাপক ড. সাইদুর রহমান, সহযোগী অধ্যাপক রেজাউল করিম ও সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, ইয়াসমিন আরা সাথি স্বরচিত কবিতা আবৃত্তি করেন। এরপর বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহনে নাটক, গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।

আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউএফটিতে ১২ দিনব্যাপী ভর্তি মেলা শুরু 
  • ১৫ নভেম্বর ২০২৬
‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি চিকিৎসককে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950