বেরোবিতে রণন-গুণগুনের বইমেলার উদ্বোধন

১২ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪৮ PM

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রণন-গুনগুনের আয়োজনে তৃতীয় বইমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মেলার উদ্বোধন করেন ভাষা সৈনিক ও রংপুর পৌরসভার সাবেক মেয়র মো. আফজাল। এসময় কথা সাহিত্যক মাসুদ উর রহমান ও কথা সাহিত্যিক আশানুজ্জামান উপস্থিত ছিলেন।

পরে গুনগুন সভপতি উমর ফারুকের উপস্থাপনায় ও রণন সভাপতি ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। আরও বক্তব্য রাখেন- মেলার উদ্বোধক ভাষা সৈনিক ও রংপুর পৌরসভার সাবেক মেয়র মো. আফজাল, কথা সাহিত্যক মাসুদ উল হক ও কথা সাহিত্যিক আশানুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। প্রধান অতিথি বলেন, রণন-গুনগুনের এই আয়োজনে এই মেলা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে জাতির সামনে নতুন করে উপস্থাপন করছে। তিনি মেলা সফল করতে লেখক, পাঠক, আয়োজকসহ সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন, কবি ও সাহিত্যক রেজাউল করিম মুকুল, আইডিয়াল প্রকাশনীর শাকিল আহমেদ, পাতা প্রকাশনীর জাকির আহমদ ও বরোবি ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া। উল্লেখ্য, সপ্তাহব্যাপী এ মেলায় বিভিন্ন প্রকাশনী ও সংগঠনের ২৬টি স্টল স্থান পেয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence