জাবিতে দর্শন বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৬ AM
জাবিতে দর্শন বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সাথে শিক্ষার্থীরা

জাবিতে দর্শন বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের সাথে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ৪২তম ব্যাচের শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠানটি শুরু হয়।

বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী সুলতানা রাজিয়া শান্তার সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থীরা। স্মৃতিচারণ শেষে ৪৭তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে সদ্য স্নাতকোত্তর শেষ হওয়া ৩৯ তম ব্যাচের শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিভাগের শিক্ষকরা।

নবীনবরন ও বিদায় সংবর্ধনা শেষে বিভাগের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা নাজমুল মানসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক মো. মোজাম্মেল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক তারেক চৌধুরী, সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, সহযোগী অধ্যাপক মো. শওকত হোসেন, সহকারী অধ্যাপক মাহমুদা আকন্দ, সহকারী অধ্যাপক নাসরীন সুলতানা, সহকারী অধ্যাপক আবদুছ ছাত্তার প্রমুখ।

প্রাইভেটকারের ধাক্কায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘ…
  • ০৬ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬