বাকৃবি

হলে সিট সংকট: গভীর রাতে রাস্তায় ছাত্রীরা

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫ AM
রাস্তা অবরোধ করে রেখেছেন বাকৃবি ছাত্রীরা।

রাস্তা অবরোধ করে রেখেছেন বাকৃবি ছাত্রীরা। © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বেগম রোকেয়া হলে সিট সংকট নিরসনের দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছে ওই হলের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রীরা। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে রোকেয়া হলের সামনে প্রায় শতাধিক ছাত্রী রাস্তা অবরোধ করে আন্দোলন করে। রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অবরোধ চলছিল। 

জানা যায়, ২০১৬ সালের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের কাজ শেষ না হলেও ছাত্রী উঠানো শুরু হয়। তবে দুই বছর ছাত্রী ওঠানো হলেও ২০১৯ সালেও শেষ হয়নি ভবনের চতুর্থ ও পঞ্চম তলা তৈরির কাজ। এতে সিট সংকটে পরেছে ওই হলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। হলের দ্বিতীয় বর্ষের ছাত্রীরা এখনও গণরুমে (হলের ডাইনিং রুম) রয়েছেন। সেখানে তৃতীয় বর্ষের ছাত্রীরা এক বেডে দুই জন করে থাকছেন। 

ওই হলের ছাত্রীদের অভিযোগ, গত বছর হলে সিট সংকট দেখা দিলে মার্চে এবং সেপ্টেম্বরে হলের কাজ শুরু করার জন্য আমরা একাধিকবার আন্দোলন করি। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ডিসেম্বরে ভবনের চতুর্থ ও পঞ্চম তলা কাজ শুরু করার আশ্বাস দেয়। কিন্তু এবছরেও কাজ শুরু করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউল হক বলেন, নিয়মতান্ত্রিক জটিলতার কারণে বেগম রোকেয়া হলের একটি ব্লকের চতুর্থ ও পঞ্চম তলার কাজ স্থগিত আছে। তবে খুব শিগগিরই হলের কাজ শুরু করা হবে। হলের কাজ শেষ হলেই শিক্ষার্থীদের সিট সমস্যার সমাধান হবে। 

আন্দোলনের এক পর্যায়ে হলে ভবনের কাজ শুরু করার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন ছাত্রীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, ভারপ্রাপ্ত প্রক্টর, সহকারী প্রক্টরবৃন্দ, হলের প্রভোস্ট সহ প্রশাসনের শিক্ষকবৃন্দ সেখানে উপস্থিত হয়ে সমস্যা সমাধানে ছাত্রীদের আশ্বাস দেন। এতে কাজ শুরুর বিষয়ে লিখিত চান ছাত্রীরা। কিন্তু কাজ শুরুর বিষয়ে শিক্ষকরা লিখিত দিতে অপরাগতা জানালে আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা। 

সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
বেফাকের ফল প্রকাশ, ফযিলতে শীর্ষ ১০ মাদরাসা
  • ১৮ মার্চ ২০২৬
ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে শিক্ষাবিদ ড. মামুন আহমেদের য…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence