জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সেশনজট ও র‌্যাগিং নিরসনসহ ২১ দফা দাবি শিক্ষকদের

১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:১০ PM

© লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বিশ্ববিদ্যালয়ের সংবিধিকে সমুন্নত রাখা, জাকসু নির্বাচনের ব্যবস্থা করা সহ ২১দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছে শিক্ষকরা।সোমবার উপাচার্যের কার্যালয়ে নতুন জোট ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ ১৯৭৩’র অ্যাক্ট অনুযায়ী স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয় যে, শিক্ষার্থীরা সেশনজট ও র‌্যাগিংয়ের কারণে অতিষ্ঠ। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ক্যম্পাসে মাদক ব্যবসা ও মাদক সেবনের হার ভয়ংকররূপে বেড়েছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়কে চরম সংকট থেকে রক্ষা করার জন্য অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে নতুবা যে কোন পরিস্থিতির জন্য উপাচার্যই দায়ী থাকবেন।

স্মারকলিপিতে তারা দাবি জানান, ১৯৭৩’র অ্যাক্ট, অর্ডিনেন্স ও সংবিধিকে সমুন্নত রাখা, জাকসু নির্বাচনের ব্যবস্থা করা, বাড়ি বাড়া ভাতা ৫০ শতাংশ সংক্রান্ত জটিলতা সমাধান করা, সেশন বেনিফিট রীতি অব্যাহত রাখা, ডে-কেয়ার কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করা, পরিবহন সমস্যা সমাধান নিরসন, নবীন ও তরুণ শিক্ষকদের মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পালনে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে যথাসময়ে কর্মপরিকল্পনা গ্রহণ করাসহ ২১টি দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

স্মারকলিপি প্রদানের সময় সম্মিলিত শিক্ষক সমাজের পক্ষে অধ্যাপক অজিত মজুমদার, অধ্যাপক মো. শামসুল সেলিম, সৈয়দ হাফিজুর রহমান, ফরিদ আহমেদ, মো. নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শিক্ষক সমিতি নির্বাচনে উপাচার্যবিরোধী প্যানেল হিসেবে আওয়ামী লীগ, বিএনপি ও বাম ধারার শিক্ষকদের ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ নামে আত্মপ্রকাশ করে নতুন জোটটি। জোট কর্তৃক প্রণীত প্যানেল শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন।

আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউএফটিতে ১২ দিনব্যাপী ভর্তি মেলা শুরু 
  • ১৫ নভেম্বর ২০২৬
‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি চিকিৎসককে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950