কুবিতে চার দিনব্যাপী মার্কেটিং কার্নিভাল উদ্বোধন

১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৬ PM
কুবির কার্নিভালের উদ্বোধন

কুবির কার্নিভালের উদ্বোধন © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মার্কেটিং বিভাগের আয়োজনে চার দিনব্যাপী মার্কেটিং কার্নিভালের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা, কেক কাটার মধ্য দিয়ে এ কার্নিভালের উদ্বোধন করা হয়।

প্রথমবার অনুষ্ঠিত এই কার্নিভালের প্রথমদিনে উদ্বোধনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের শুরুতে আনন্দ শোভাযাত্রা বের করে আয়োজকরা। শোভাযাত্রাটি ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে কেক কেটে কার্নিভালের উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মিজানুর রহমান বলেন, ‘যার কাছে অনেক খবর আছে সেই বেশী স্মার্ট। বাংলাদেশের মানুষ যে পরিমাণ রেমিট্যান্স আয় করে তার প্রায় ১০গুণ বিদেশীরা আমাদের দেশ থেকে নিয়ে যায়। আমাদেরকে যোগ্য লোক তৈরি করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর ড. এমরান কবির বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সারাদেশে ব্রান্ডিং করতে হবে। কুমিল্লার এই অঞ্চলে ১৪শ বছর আগেও জ্ঞান চর্চা হয়েছে। এখনও হচ্ছে।’

চার দিনব্যাপী এ কার্নিভালে থাকছ বিভিন্ন ধরনের খেলাধুলা, কেইস স্টাডি প্রতিযোগিতা, বসন্ত উৎসব, কনসার্ট, ফটো সেশন, উপচার্যের সাথে স্বাগত মিটিং, মার্কেটিং সামিট ও কর্পোরেট ডিনারসহ বিভিন্ন আয়োজন।

মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোলায় মানের সভাপতিত্বে, শিক্ষার্থী আব্দুল আজীজ এবং ইসরাত ইমার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, (এফবিসিসিআই) এর পরিচালক হেলেনা জাহাঙ্গীর, থাইল্যান্ডের প্রিন্স অব শঙ্কলা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার ড. তারেক বিন হোসাইন,  কার্নিভালের সমন্বয়ক মাহিদুল ইসলাম সিহাদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬