পূজা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা
প্রতিমা স্থাপন, দেবী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাঠাল তলায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পূজা উদযাপন করা হয়।
পুষ্পাঞ্জলি শেষে কাঠাল তলায় পূজা উদযাপন পরিষদের সভাপতি দুর্জয় পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড.দুলাল চন্দ্র নন্দী, একাউটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বপন চন্দ্র মজুমদার,কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক পার্থ চক্রবর্তী, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক সাথী রানী কুন্ডু এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।
আলোচনা সভায় বক্তারা সরস্বতী পূজার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। বিদ্যাদেবী সরস্বতীর কল্যাণে সমাজে শিক্ষা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন। এ সময় সভাপতির বক্তব্যে দুর্জয় পাল বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী অনেক। তবুও এখানে কোন মন্দির নেই। তা অন্তত দুঃখজনক।’ বিশ্ববিদ্যালয়ের যে নতুন প্রকল্প এসেছে তা থেকে হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য মন্দির স্থাপনের জন্য আহবান জানান প্রশাসনকে।
এছাড়াও বিকালে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন সমাপ্ত হয়।