ইবিতে সরস্বতী দেবীর পূজা-অর্চনা বিদ্যার্থীদের

১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫১ PM
সরস্বতী দেবীর পূজা-অর্চনা

সরস্বতী দেবীর পূজা-অর্চনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মবলম্বীদের অন্যতম উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। পূজা উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসিসি) করিডোরে ভিড় করেন বিদ্যার্থীরা। প্রথমে বাণী অর্চণার মধ্য দিয়ে পূজা শুরু হয়। পরে দেবীকে অঞ্জলি প্রদানের মাধ্যমে পূজা শেষ হয়।

পূজা শেষে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পরে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী শ্রী মহাপ্রভূ বিগ্রহ মন্দিরের অধ্যক্ষ শ্রী অপূর্ব মহাদেব দাস ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. অরবিন্দ সাহা।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

বিশেষ অতিথি ছিলেন উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।

আলোচনা সভা শেষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সনাতন ধর্মবলম্বী শিক্ষার্থীদের অংগ্রহনে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক পরিবেশিত হয়।

আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউএফটিতে ১২ দিনব্যাপী ভর্তি মেলা শুরু 
  • ১৫ নভেম্বর ২০২৬
‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি চিকিৎসককে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950