জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির মোকাবেলা

বৈশ্বিক সহায়তার দিকে না তাকিয়ে সচেতনতা ও সক্ষমতা বাড়াতে হবে

১০ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৬ PM

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির মোকাবেলায় কেবল বৈশ্বিক সহায়তার দিকে না তাকিয়ে থেকে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় বাংলাদশকে সচেতনতা সৃষ্টির পাশাপাশি নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।

সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ক্লাইমেট চেঞ্জ এজেন্ডা ফর কালচারাল হেরিটেজ ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার-ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে স্থাপত্য ডিসিপ্লিনের উদ্যোগে দিনব্যাপী এই ওয়ার্কশেপের আয়োজন করা হয়। 

এসময় উপমন্ত্রী বলেন, শিল্প, কল-কারখানা বৃদ্ধির সাথে সাথে দেশে পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ছে। তবে শিল্প-কারখানায় উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।  বলেন, পদ্মা সেতু তৈরিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দৃঢ়চিত্ত ভূমিকা রেখেছেন, তেমনি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিসহ সকল সমস্যা মোকাবেলায় তাঁর নেতৃত্বে নিজেদের সক্ষমতা অর্জন সম্ভব হবে।

উপমন্ত্রী আরও বলেন, সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রেখেছে, পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করছে। উপকূলের জমিতে লবণ পানি আটকে রেখে চিংড়ি চাষের ফলে সবুজ গাছপালা মরে যাচ্ছে বলে উল্লেখ করে বলেন শত শত খাল বাঁধ দিয়ে আটকে রাখার কারণে মিষ্টি পানি প্রবাহে বাঁধা পাচ্ছে।  পরিবেশ সম্পর্কে সচেতন না হলে মালদ্বীপের মতো অবস্থার শিকার হওয়ার আশংকা রয়েছে বলে তিনি জানান। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনার-ওয়ার্কশপের বিশেষ অতিথি হিসেবে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিয়াট্রেস কালদুন, সহকারী ভারতীয় হাইকমিশনার রাজেশ কুমার রায়না এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক ও স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. খো: মাহফুজ-উদ-দারাইন।  

এছাড়া সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের ওয়াটার এন্ড ফ্লাড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রফেসর ড. এ কে এম সাইফুল ইসলাম, আইআইটির (খড়গপুর) প্রফেসর ড. সংঘমিত্র বসু, ভিএসপিবির সহযোগী ড. সুপতেন্দু বিশ্বাস, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের স্থাপত্য বিভাগের প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. খো: মাহফুজ-উদ-দারাইন। 

কর্মশালার টেকনিক্যাল সেশনে প্রপ্রত্নতত্ত্বিক ঐতিহ্য স্থাপনা রক্ষার ক্ষেত্রে জলবায়ুগত,পরিবেশগত, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ঝুঁকি বিবেচনায় নেওয়া এবং ঐতিহ্য স্থাপনা সংস্কার ও সংরক্ষণে অধিকতরভাবে যত্নশীল হওয়ার আহবান জানিয়ে বিভিন্ন তথ্য-তত্ত্ব তুলে ধরেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। খুলনা তথা দেশের উপকূলীয় অঞ্চলের ঐতিহ্য স্থাপনা সবচেয়ে বেশি মাত্রায় পরিবেশগত ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে বলা হয় এ অঞ্চলের স্থাপনা সুরক্ষায় সবিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। মানব জাতির ইতিহাস-ঐতিহ্যসহ সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক তথ্য-তত্ত্বের জন্য এবং তার ধারাবাহিকতা রক্ষা, নতুন প্রজন্মের মধ্যে সে জ্ঞান ও অজানা অধ্যায় উন্মিলনে, সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণে প্রপ্রত্নতত্ত্বিক ঐতিহ্যের অমূল্য অবদানের কথা উল্লেখ করে বলা হয়, অনেক কিছু হারিয়ে গেলে বিনির্মাণ সম্ভব , কিন্তু ঐতিহাসিক নিদর্শন হিসেবে প্রপ্রত্নতত্ত্বিক নিদর্শন হারিয়ে গেলে অনাগতকালের জন্য সভ্যতার এক অমূল্য সম্পদ আমরা হারিয়ে ফেলবো যার ক্ষতি কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব হবে না। তাই ঐতিহ্যস্থাপনা রক্ষায় সরকারিভাবে সবিশেষ গুরুত্ব দিতে হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ, শিক্ষক, গবেষক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধি এ সেমিনারে অংশ নেন। সেমিনার থেকে সংশ্লিষ্ট বিষয়ে একটি সুপারিশ মালা সরকারের কাছে পেশ করা হবে।

আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউএফটিতে ১২ দিনব্যাপী ভর্তি মেলা শুরু 
  • ১৫ নভেম্বর ২০২৬
‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি চিকিৎসককে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950