বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাল্ট প্রাইজ প্রতিযাগিতায় বিজয়ী ‘টিম ড্রাগন ডিলার’

০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩২ PM
আন্তর্জাতিক হাল্ট প্রাইজ প্রতিযাগিতার বিজয়ী দল

আন্তর্জাতিক হাল্ট প্রাইজ প্রতিযাগিতার বিজয়ী দল © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক প্রতিযাগিতা হাল্ট প্রাইজ ২০১৯ (অন ক্যাম্পাস)-এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমি ভবনের সেমিনার কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- গুগল বিজনেস গ্রুপের আতাহার আনসারি, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ইমরান হোসেন, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আবদুল্লাহ আল জোবায়ের, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফায়েকুজ্জামান মিয়া, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক রাকিবুল ইসলাম।

হাল্ট প্রাইজ ২০১৯ এর গ্রান্ড ফাইনাল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে মার্কেটিং বিভাগের ‘টিম ড্রাগন ডিলার’।প্রতিযাগিতায় রানার্স আপ হয় একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ‘দ্যা হার্বিঙ্গার’ টিম। বিজয়ী টিম নিজেদের আইডিয়াকে উপস্থাপন করতে মুম্বাইতে অনুষ্ঠিত রিজিওনাল ফাইনালে অংশগ্রহণ করবে।

বশেমুরবিপ্রবি থেকে হাল্ট প্রাইজ এর উদ্যাক্তা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩৫টিম। সেকেন্ড রাউন্ডে জায়গা করে নেয় ১৪ টি টিম। যেখান থেকে ফাইনাল রাউন্ড চূড়ান্ত পর্যায়ের জন্য ৫টি টিম নির্বাচিত হয়। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হাল্ট প্রাইজ জাতিসংঘ, ক্লিনটন ইনিসিয়েটিভস এবং হাল্ট ইটারন্যাশনাল বিজনেস এর যৌথ আয়োজন। যা বিশ্বের একুশ এর অধিক দেশ আয়োজিত সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা, যেখানে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছে বশেমুরবিপ্রবি। হাল্ট প্রাইজ এর চ্যালঞ্জ ছিলো দশ বছর দশ হাজার লোকের কর্মসংস্থান তৈরি করা যায় এমন ব্যবসায় উদ্যাগ এর সৃষ্টি করা।

আইইউবিএটিতে বিশ্ব টেকসই দিবস পালিত
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে চাঁদা না পেয়ে ইন্টারনেট অফিসে গুলি, গুলিবিদ্ধ ২
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউএফটিতে ১২ দিনব্যাপী ভর্তি মেলা শুরু 
  • ১৫ নভেম্বর ২০২৬
‘দলীয় কর্মী’ উল্লেখ করে সরকারি চিকিৎসককে বহিষ্কার করল জামায়…
  • ১৫ নভেম্বর ২০২৬
এনএসইউ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘অ্যালামনাই…
  • ১৫ নভেম্বর ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950