ঢাবি আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় আইবিএ চ্যাম্পিয়ন

০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০৩ PM
ফাইল ফটো

ফাইল ফটো © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় ব্যাবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ। এতে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে যাথাক্রমে মার্কেটিং বিভাগ এবং ম্যানেজমেন্ট বিভাগ।

প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং স্পোর্টস বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই প্রতিযোগীতায় ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স শ্রেণির ছাত্র মো. খালেদ মাহমুদ আকাশ বেস্ট স্কোরার এবং বেস্ট প্লেয়ারের পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাস্কেটবল কমিটির সভাপতি ও পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেন। এসময় শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. জিয়াউল হক মামুন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬