জাবিতে র‌্যাগিং নয়, রাখি বন্ধনে নবীনবরণ

০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:১৩ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগে নতুন ব্যাচের ছাত্র-ছাত্রীদের র‌্যাগিং নয় বরং রাখি বন্ধন উৎসবের মাধ্যমে বরণ করে নেওয়া হবে। র‌্যাগিংয়ের অপসংস্কৃতি দূর করার জন্য একই বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থীরা নবীনদের এই অবিনব পদ্ধতিতে বরণ করে নেয়ার ঘোষণা দেয়। রাখি বন্ধনের মাধ্যমে আগামী ২৪ ফেব্রুয়ারি (রবিবার) ৪৮ তম ব্যাচের ক্লাস শুরুর দিনে তাদের বরণ করে নিতে ডির্পাটমেন্টের সকল ব্যাচের ছাত্র-ছাত্রীদের থাকার আমন্ত্রণ করেছে ৪৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

৪৭ তম ব্যাচের শিক্ষার্থীদের ‘রাখি বন্ধনের আমেজে মুছে যাক র‌্যাগিং’ শিরোনামে এক বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয, কেবল সাদা মনের সাহসী শিক্ষার্থীরাই রাখি বন্ধন উৎসবে আমন্ত্রিত।

এ ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক বুলবুল আহমেদ বলেন,‘র‌্যাগিংয়ের কারণে নবীন শিক্ষার্থীরা এক ধরনের আতঙ্ক ও মানসিক অস্থিরতার মধ্যে থাকে। র‌্যাগিং প্রথার বিলোপ সাধনে শিক্ষার্থীদের এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানায়।’

সাধারনত, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বহুল সমালোচিত ও বির্তকিত পদ্ধতি র‌্যাগিংয়ের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। সাম্প্রতিক সময়ে দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ভিডিও ভাইরাল হয়ে যায়। ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত অনেক নতুন শিক্ষার্থী ও অভিভাবকরা ক্লাস শুরুর আগেই আতঙ্কিত হয়ে পড়ছে। র‌্যাগিংয়ের অপসংস্কৃতি রোধ করার জন্যই এ উদ্যোগ বলে জানিয়েছেন আমন্ত্রণকারী ৪৭ তম ব্যাচের শিক্ষার্থীরা।

বিসিএস একটা হাইপ, একটা ট্রাপ আর সমাজ-পরিবারের চাপিয়ে দেয়া প…
  • ০৬ এপ্রিল ২০২৬
পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন
  • ০৬ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
close