বাঙলা কলেজে নতুন বাস সংযোজন, তবু সংকট কাটেনি শিক্ষার্থীদের

০১ মে ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM

© সংগৃহীত

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজ শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর কলেজে যুক্ত হয়েছে বিআরটিসির একটি ডাবল ডেকার বাস, যার নামকরণ করা হয়েছে ‘মুক্তি’। এর আগে কলেজে ‘স্বাধীনতা’ ও ‘বিজয়’ নামে দুটি বাস নিয়মিত পরিবহন-সেবা দিয়ে আসছিল।

কলেজের পরিবহন কমিটি জানিয়েছে, ক্রমবর্ধমান শিক্ষার্থীর চাহিদা মেটাতে এই নতুন বাস সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, তিনটি বাস থাকলেও পরিবহনের দুর্ভোগ এখনো পুরোপুরি কমেনি। তারা দ্রুত আরও বাস যুক্ত করার দাবি জানিয়েছেন।

গত ৩০ এপ্রিল সকালে কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান উৎসবমুখর পরিবেশে বাসটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ঘোষণা অনুযায়ী, ‘মুক্তি’ বাসটি প্রতিদিন সকাল ৭টা ২৫ মিনিটে নবীনগর থেকে যাত্রা শুরু করে সাভার, হেমায়েতপুর, গাবতলী হয়ে ক্যাম্পাসে পৌঁছাবে এবং বেলা আড়াইটায় ক্যাম্পাস থেকে নবীনগরের উদ্দেশে রওনা দেবে।

নতুন বাস যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করলেও, তারা দাবি করে বলেন, বিপুল সংখ্যক শিক্ষার্থীর তুলনায় বাসের সংখ্যা এখনো অপ্রতুল।

শিক্ষার্থীদের দাবি, পরিবহনব্যবস্থার পূর্ণাঙ্গ উন্নতির জন্য আরও বাস সংযোজন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং রুট সম্প্রসারণ অত্যন্ত জরুরি। তারা আশা করছেন, প্রতিশ্রুত বাসগুলো দ্রুত সরবরাহ করা হলে তাদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ অনেকাংশে কমবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিউর রহমান জয় বলেন, ‘নতুন বাস আমাদের জন্য একটি বড় স্বস্তির বিষয়। এটি যাতায়াতকে নিরাপদ ও সময়সাশ্রয়ী করবে। তবে শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় আরও বাস যুক্ত না হলে পুরোপুরি সমাধান সম্ভব নয়। আমরা আশা করি, কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।’

অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধানে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মুক্তি বাস যুক্ত হওয়া একটি উল্লেখযোগ্য অগ্রগতি। ভবিষ্যতে আরও বাস সংযোজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যাতায়াত আরও সুগম করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9