শহীদ ওয়াসিমের নামে কুবি ছাত্রশিবিরের তথ্যসেবা কেন্দ্র

২০ এপ্রিল ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:০৯ PM

© d

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদল নেতা শহীদ ওয়াসিমের নামে ‘সেবা ও তথ্যকেন্দ্র’ খুলল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখা।

গত শুক্রবার (১৮ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে শহীদ ওয়াসিমসহ শহীদ আবু সাঈদ ও শহীদ আব্দুল কাইয়ুম সেবাকেন্দ্র খোলে ইসলামী ছাত্রশিবির কুবি শাখা।

জানা যায়, গতকাল শনিবার (১৯ এপ্রিল) বিকালে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ৩টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলেছে বিকাল ৪টা পর্যন্ত। এর আগে সকাল ১০টা থেকে বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছিল।

বিপরীত রাজনৈতিক মতাদর্শের কর্মী শহীদ ওয়াসিমের নামে তথ্যকেন্দ্র খোলার বিষয়ে ইসলামী ছাত্রশিবির কুবি শাখার সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ‘ছাত্ররাজনীতি যতই ভিন্নমতের হোক না কেন, শহীদদের আত্মত্যাগ ও আদর্শের প্রতি শ্রদ্ধা জানানো সবার দায়িত্ব। ওয়াসিম একজন শহীদ ছাত্র, তার স্মৃতিকে সম্মান জানাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করতেই আমাদের এই সেবা ও তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। আগত শিক্ষার্থীদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ ও সহায়ক পরিবেশ তৈরি করতে চেয়েছি, যাতে তারা বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই ভালো একটি অভিজ্ঞতা অর্জন করতে পারে।’

৬ বছর পর দিল্লি-গুয়াংজু সরাসরি ফ্লাইট চালু করল চীন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গর্ভে থাকতেই ৪ শিশু বিক্রির অভিযোগ, নেপথ্যে দালাল চক্র
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের কোনো রকমের সংকট নেই : কৃষিমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটি…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কার্জন হলে অনুষ্ঠিত হলো ম্যাথক্যুয়েস্ট জিনিয়াস হান্ট
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9