নববর্ষে বেরোবিতে চালু হচ্ছে ক্যাম্পাস রেডিও’র কার্যক্রম

১৪ এপ্রিল ২০২৫, ০৯:৪১ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২২ AM
বেরোবি ক্যাম্পাস রেডিও

বেরোবি ক্যাম্পাস রেডিও © সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)  ক্যাম্পাস রেডিও’র কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে। রবিবার (১৩ এপ্রিল)চ ক্যাম্পাস রেডিও’র কার্যক্রম  সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।  

কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন  ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী  অধ্যাপক ড. মোছা. সিফাত রুমানাকে।

এতে  সদস্য হিসেবে রয়েছন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে সহকারী অধ্যাপক ত্বহা হোসাইন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ম. জামিলুর রহমান, বাংলা বিভাগের প্রভাষক মো. গোলাম রব্বানী, আইসিটি  সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. মেরাজ আলী এবং উপাচার্য দপ্তরের কর্মকর্তা মো. হাবিবুর রহমান ।

জানা গেছে, ক্যাম্পাস রেডিও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অডিও-ভিজুয়াল কার্যক্রম পরিচালনা করবে। বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ক্যাম্পাস রেডিও’র কার্যক্রম শুরু করা হবে।

এ বিষয়ে  উপাচার্য  ড. মো. শওকাত আলী বলেন, ক্যাম্পাস রেডিও’র মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ তথা পুরো বিশ্বের সামনে ইতিবাচকভাবে তুলে ধরা হবে।

খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে জেলা প্রশাসকের উদ্যোগে এসএসসি মডেল টেস্ট অনুষ্ঠিত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবিতে জনবল নিয়োগ, আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9