আরএফআইডি প্রযুক্তিতে ইবির শিক্ষক শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের উদ্যোগ

১৩ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৮ AM
ইবি

ইবি © টিডিসি ফটো

আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রথম পর্যায়ে শুধু শিক্ষার্থীদের জন্য এই কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালকের কক্ষে অনুষ্ঠিত স্মার্ট আইডি কার্ড প্রস্তুত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সভায় কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. শাহজাহান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.  এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মনজুরুল হক অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। 

এছাড়াও কমিটির সদস্য ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মো. শাহীনুজ্জামান, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম এবং কমিটির সদস্য-সচিব ও আইসিটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আহমেদ আব্দুস সাকির মল্লিকসহ সেলের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এতে কমিটির সদস্য-সচিব একটি প্রেজেন্টেশন প্রদান করেন এবং এই প্রযুক্তির টেকনিক্যাল ও অ্যাপ্লিকেশন বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এছাড়াও আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট হাফিজুর রহমান লাইব্রেরিতে বর্তমান অটোমেশন সিস্টেম বিষয়ে ডেমোনস্ট্রেশন প্রেজেন্ট করেন। আরএফআইডি কার্ড ব্যবহার করে কীভাবে এই সিস্টেমকে আরো উন্নত করা যায় সে বিষয়ে আলোকপাত করা হয়।

আইসিটির সেলের পরিচালক ও স্মার্ট আইডি কার্ড প্রস্তুত কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. শাহজাহান আলী জানিয়েছেন, অটোমেশন এবং প্রযুক্তিগতভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার বর্তমান প্রশাসনের উদ্যোগের অংশ হিসেবে আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের জন্য এই কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, প্রত্যেক শিক্ষার্থীর একটা ইউনিক আইডি নাম্বার থাকবে, যেটা সে সব জায়গায় ব্যবহার করতে পারবে। একটা কার্ড ব্যবহারের মাধ্যমেই একজন শিক্ষার্থী বিভাগ, হল, লাইব্রেরি, মেডিকেল সেন্টারসহ সব জায়গায় প্রয়োজনীয় সেবা নিতে পারবে; তার আলাদা-আলাদা কার্ড লাগবে না। ভবিষ্যতে এটি উন্নীত করে ক্যাশলেস ব্যবস্থায় ফি প্রদানের সাথে এটাকে যুক্ত করা সম্ভব হতে পারে।

সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আরএফআইডি কার্ড বিষয়ে কমিটির সদস্যদের দিকনির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

ট্যাগ: ইবি
চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে হতাশ ট্রাম্প
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬