দীর্ঘ ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় ফিরেছে চিরচেনা রূপে

১২ এপ্রিল ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৬ AM
চিরচেনা রূপে ফিরছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চিরচেনা রূপে ফিরছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © টিডিসি

মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে চিরচেনা রূপে ফিরছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম, লেকচার শিট ফটোকপি করতে দোকানে দোকানে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণে ক্যাম্পাস ফিরছে চিরচেনা রূপে।

আজ শনিবার (১২ এপ্রিল) সকালে ক্যাম্পাস ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে। শিক্ষার্থীরা বলছেন, ক্লাস-পরীক্ষা শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম। তবে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়বে বলছেন তারা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ক্লাস শুরু হয়ে যাওয়ায় কাল-রাত থেকে আজ সকালেও হলে ফিরছেন অনেক শিক্ষার্থী। বটতলা, ঝালচত্বর, ডায়না চত্বরে ভিড় দেখা গেছে শিক্ষার্থীদের। ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় লাইব্রেরি ও স্মৃতিসৌধ চত্বর সর্বত্র এখন কোলাহলপূর্ণ। দীর্ঘদিন পর বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হওয়ায় প্রাণোচ্ছল আড্ডায় মজেছেন তারা৷

আরও পড়ুন: ফিলিস্তিনের প্রতি রিকশাচালকের ভালোবাসা, নেতানিয়াহুকে হুঁশিয়ারি

শিক্ষার্থীরা বলেন, ক্লাস-পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় ছুটি শেষে ক্যাম্পাসে ফিরতে হলো। এত দিনের লম্বা ছুটি ভোগ করতে করতে ছুটির অভ্যাস গড়ে উঠেছে, মনে হয় আরও কয়েক দিন ছুটি বাড়ানো গেলে ভালোই হতো। তবে ক্যাম্পাসে ফিরতে পেরে অনেক ভালো লাগছে। অনেক দিন পর শিক্ষক ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হলো, ক্লাস হয়েছে; সব মিলিয়ে ভালো লাগছে। তবে মায়ের হাতের রান্না ছেড়ে এসে এখন হলের ডাইনিংয়ের খাবার খেতে হবে ভেবে খারাপ লাগছে।

প্রসঙ্গত, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৪১ দিনের ছুটিতে যায় ইসলামী বিশ্ববিদ্যালয়।

উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃত অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকের ওপর হামলা, ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ঈদগাহের আশপাশে এক ঘণ্টায় মিলল দুই মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9